সিবিএন ডেস্ক

কক্সবাজার জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আদিবাসী কল্যাণ ও উন্নয়ন সংস্থার (IWDO) চেয়ারম্যান এবং বাংলাদেশ সাংস্কৃতিক বৈচিত্র্য পরিষদের সাধারণ সম্পাদক মং এ খেন মংমং।

সাক্ষাৎকালে মন্ত্রীর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, প্রজ্ঞা ও বাস্তবজ্ঞানসমৃদ্ধ আলোচনা থেকে বিভিন্ন বিষয়ে মূল্যবান দিকনির্দেশনা লাভের সুযোগ হয়। প্রবীণ ও বর্ষীয়ান এই স্বশিক্ষিত রাজনীতিবিদের জীবনঘনিষ্ঠ অভিজ্ঞতা, দূরদর্শী চিন্তাভাবনা ও মূল্যবান পরামর্শ তাঁর ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুপ্রেরণা ও পাথেয় হয়ে থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় মন্ত্রীর প্রতি আন্তরিক শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও শুভকামনা জানান মং এ খেন মংমং।

উল্লেখ্য, ২০২৬ সালের আগস্ট মাসে দেশের ৬৪টি জেলার সার্বিক কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়নমূলক কর্মকাণ্ড তদারকি এবং সমন্বয়ের লক্ষ্যে ৩০ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপকে দায়িত্ব প্রদান করে সরকার। এরই অংশ হিসেবে কক্সবাজার জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্ব পান মন্ত্রী সাচিং প্রু জেরী।