সংবাদ বিজ্ঞপ্তি:
কক্সবাজারে সাতকানিয়া-লোহাগাড়া সমিতি, হোটেল-মোটেল জোনের উদ্যোগে সদস্য সংগ্রহ সপ্তাহ উপলক্ষে কলাতলী এলাকায় বিভিন্ন পর্যটন ব্যবসার সঙ্গে সম্পৃক্ত সাতকানিয়া-লোহাগাড়ার অধিবাসীদের মাঝে সদস্য ফরম বিতরণ করা হয়েছে।
ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার বন্ধন সুদৃঢ় করা এবং কক্সবাজারে বসবাসরত সাতকানিয়া-লোহাগাড়ার অধিবাসীদের একটি সুসংগঠিত সাংগঠনিক কাঠামোর আওতায় নিয়ে আসার লক্ষ্যে এ সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক হাসান তালুকদার, যুগ্ম আহ্বায়ক রফিকুল কাদের, আজিজুল হক ও মোঃ সোহেল, সদস্য সচিব মোহাম্মদ ফরিদ এবং সদস্য মোঃ ইলিয়াস, আবুল কাশেম, সাইফুল ইসলাম, মোঃ আলমগীর ও মাহমুদুল হক সবুজসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ বলেন, পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও সহযোগিতার মাধ্যমে সাতকানিয়া-লোহাগাড়ার মানুষের মধ্যে ঐক্য আরও সুদৃঢ় করাই এ সংগঠনের মূল লক্ষ্য। এ জন্য হোটেল-মোটেল জোনে অবস্থানরত সাতকানিয়া-লোহাগাড়ার সকল অধিবাসীকে সমিতির সদস্য হওয়ার আহ্বান জানানো হয়।
সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতায় সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেন নেতৃবৃন্দ।