মো. নুরুল করিম আরমান, লামা (বান্দরবান)
বন্যা দূর্গত এলাকার প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বান্দরবান জেলার লামা উপজেলায় চারদিন ব্যাপী অনুষ্ঠিত বিনামূল্যের মোবাইল হেল্থ ক্যাম্প বুধবার (১১ নভেম্বর) বিকালে সম্পন্ন হয়েছে। বেসরকারী সংস্থা গ্রীন হিল’র আয়োজনে উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের রুপসীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, লামা সদর ইউনিয়নের মেরাখোলা মার্মা পাড়া, সরই ইউনিয়নের মা ও শিশু কল্যাণ কেন্দ্র ও পৌরসভার দুর্গম পাহাড়ি হরিণঝিরি পাড়া কেন্দ্রে এ হেল্থ ক্যাম্প অনুষ্ঠিত হয়। বান্দরবান পরিবার পরিকল্পনা বিভাগের সার্বিক ব্যবস্থাপনায় এ ক্যাম্পের মাধ্যমে গর্ভবতী মা সহ সর্বমোট ৯১৬ জন সুবিধাবঞ্চিত স্বাস্থ সেবা পায়। এর মধ্যে ৭৫০জন সাধারণ ও ১৬৬জন গর্ভবতী মা রয়েছেন। এ সময় গর্ভবতী মা’দের মধ্যে ৪৮ জনকে প্রদান করা হয় বেবি কীট। পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. বাপ্পি মারমা ও উপ-সহকারী মেডিকেল অফিসার থোয়াইনু এস মং মার্মা এ চিকিৎসা সেবা প্রদান করেন। জাতিসংঘ জনসংখ্যা তহবিল’র সহযোগিতায় কমিউনিটি ক্লিনিকের বান্দরবান জেলার সহকারী পরিচালক রফিকুল ইসলামসহ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রবুজ বড়–য়া কার্যক্রম তদারকির দায়িত্বে ছিলেন। এ সময় পরিবার পরিকল্পনা পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক, এসএমসিএইচএসডি প্রকল্পের কর্মকর্তা, গ্রীন হিল’র স্বেচ্ছাসেবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। চিকিৎসা সেবা পেয়ে খুশি গর্ভবর্তী মা আয়েশা আক্তার, রোকেয়া বেগম ও নাসরিন। তারা এক সূরে বলেন, এ স্বাস্থ্য সেবার ফলে আমরা গর্ভবতী মা ও শিশুরা খুবই উপকৃত হয়েছি। তাই দুর্গম এলাকায় এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানাই।
এ বিষয়ে লামা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রবুজ বড়–য়া জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং বিশেষ করে মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।
লামায় গ্রীণ হিল’র মোবাইল হেল্থ ক্যাম্প
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
