উখিয়ায় সিআইসির গাড়ি ও টমটমের মুখোমুখি সংঘর্ষ, চালকসহ আহত ৩

প্রকাশ: ৫ নভেম্বর, ২০২৬ ১২:২২ , আপডেট: ৫ নভেম্বর, ২০২৬ ১২:২৭

পড়া যাবে: [rt_reading_time] মিনিটে


{“remix_data”:[],”remix_entry_point”:”challenges”,”source_tags”:[],”origin”:”unknown”,”total_draw_time”:0,”total_draw_actions”:0,”layers_used”:0,”brushes_used”:0,”photos_added”:0,”total_editor_actions”:{},”tools_used”:{“transform”:1},”is_sticker”:false,”edited_since_last_sticker_save”:true,”containsFTESticker”:false}

নিজস্ব প্রতিবেদক, উখিয়া:

কক্সবাজার-টেকনাফ সড়কে একের পর এক দুর্ঘটনা ঘটেই চলেছে। এরই ধারাবাহিকতায় এবার কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের ক্যাম্প-ইন-চার্জ (সিআইসি) শরিফুল ইসলামের ব্যবহৃত গাড়ি ও একটি অটোরিকশা (টমটমের) মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে গাড়ি দুটি দুমড়েমুচড়ে যায় এবং টমটমচালকসহ অন্তত তিনজন আহত হন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার রত্নাপালং ইউনিয়নের ছাদ্রিখাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত টমটমচালক মুসার (২৩) বাড়ি উখিয়ার রাজাপালং ইউনিয়নে। তিনি ওই এলাকার আবুল হোসেনের ছেলে। তাৎক্ষণিকভাবে আহত অন্য দুজনের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে সিআইসি শরিফুল ইসলামের ব্যবহৃত জিপগাড়িটি কক্সবাজার-টেকনাফ সড়ক দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি টমটমের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় গাড়ি দুটি দুমড়েমুচড়ে যায়।

এদিকে, দুর্ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন প্রত্যক্ষদর্শী অভিযোগ করেন, সিআইসির গাড়িটির চালক বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। এমনকি তিনি মাদকাসক্ত ছিলেন বলেও অভিযোগ করেন তাঁরা। তাঁদের দাবি, বেপরোয়া গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে টমটমটিকে সজোরে ধাক্কা দেন। তবে এ অভিযোগের সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

খবর পেয়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠান। দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এ বিষয়ে উখিয়া থানা পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে, স্থানীয় সচেতন মহল বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন।