তুফায়েল আহমদ, চৌফলদণ্ডী:
সদরের চৌফলদণ্ডী উত্তর পাড়া ৭নং ওয়ার্ডস্থ তালিমুল কুরআন নূরানী ও হিফজ মাদ্রাসায় অভিভাবক সভা ও সংবর্ধনা অনুষ্ঠান সুন্দর ও মনোরম পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টায় পরিচালনা পরিষদের সভাপতি নাছির আল মাহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান ছিলেন পরিচালনা কমিটির সেক্রেটারি ও কালু ফকির বালিকা দাখিল মাদ্রাসার সভাপতি শাহেদ মোস্তফা কায়েস।
তিনি বলেন, আজকের শিশু আগামীর ভবিষ্যৎ। একটি দেশ ও জাতির উন্নয়নের জন্য অবশ্যই শিক্ষার মান উন্নত হওয়া দরকার।
তিনি আরো বলেন, এই শিশুদের কে যদি যথাযথ নার্সিংয়ের মাধ্যমে তুলে আনা যায়,তাহলে আগামীতে এই জনপদ শিক্ষার আলোয় আলোকিত হবে ইনশাআল্লাহ।
শিক্ষক হাফেজ মোহাম্মদ ইব্রাহিম এর সঞ্চালনায় মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির স্বপ্নদ্রষ্টা ও বর্তমান অর্থ সম্পাদক নূর মুহাম্মদ।
মাদ্রাসা পরিচালনা পরিষদ এর সেক্রেটারি শাহেদ মোস্তফা কায়েস কালু ফকির পাড়া বালিকা দাখিল মাদ্রাসায় মাদ্রসা বোর্ড কর্তৃক এডহক কমিটির সভাপতি মনোনীত হওয়ায় তাকে ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করা হয়।
অনুষ্ঠানে প্রধান শিক্ষক তুফায়েল আহমদ বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষিত ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সমন্বয়,পারস্পরিক সহযোগিতা এবং নিয়মিত যোগাযোগের মাধ্যমে পরামর্শ আদান-প্রদান অত্যন্ত জরুরি, এবং সেই লক্ষ্যেই আজকের এই আয়োজন। তিনি বলেন, অভিভাবক সচেতন হলে প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নত হয়,ফলে শিক্ষার্থীদের মেধা বিকাশ যথাযথভাবে হয়ে থাকে।
অনুষ্ঠানে মাদ্রাসা পরিচালনা পরিষদের সদস্য এরশাদ উল্লাহ, প্রবাসী আব্দুল খালেকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
পরিশেষে সভাপতি, নাছির আল মাহমুদ উপস্থিতি সবাইকে প্রতিষ্ঠানের প্রতি সুদৃষ্টি রাখার আহবান জানান এবং উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে সভা সমাপ্ত করেন।
