সিবিএন:
কক্সবাজার সরকারি কলেজ ছাত্রদলের হিসাববিজ্ঞান বিভাগ শাখার সাধারণ সম্পাদক এবং অ্যাকাউন্টিং ক্লাবের সিনিয়র সহ-সভাপতি অ্যাঞ্জেল হুদাকে ছুরিকাঘাত করে ৩৬ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে সংঘবদ্ধ ছিনতাইকারী দল।
আজ বৃহস্পতিবার সকালে কালুর দোকান এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন।
বর্তমানে তিনি কক্সবাজার সদর হাসপাতালের পঞ্চম তলায় চিকিৎসাধীন রয়েছেন।
তাঁর ওপর এমন নৃশংস হামলার ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। একই সঙ্গে হামলায় জড়িত ছিনতাইকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন সর্বস্তরের লোকজন।
