প্রেস বিজ্ঞপ্তি:
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির যুগ্ম-মহাসচিব মাওলানা ডা. ইলিয়াস খান বলেছেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় ইসলামী রাজনীতির গুরুত্ব ও প্রাসঙ্গিকতা নতুন করে তুলে ধরতে হবে। ইসলামী মূল্যবোধ, ইনসাফ ও জনকল্যাণে ইসলামী রাজনীতির গুরুত্ব অনস্বীকার্য। উপমহাদেশে ইসলামী রাজনীতির পথিকৃৎ সংগঠন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি প্রতিষ্ঠালগ্ন থেকে স্বচ্ছধারার ইসলামী রাজনীতিতে অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। এ সংগঠনের কর্মধারা বেগবান করার মাধ্যমে ইসলামী রাষ্ট্রবিনির্মাণের সংগ্রাম চালিয়ে যেতে হবে।
তিনি বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কক্সবাজার পৌর শাখার মাসিক অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
শনিবার (৭ নভেম্বর) বাদ মাগরিব কক্সবাজার শহরে অনুষ্ঠিত এ সভায় তিনি কর্মতৎপরতা গতিশীলকরণের মাধ্যমে সাংগঠনিক অবস্থানকে আরও সুসংহত করার ওপর গুরুত্বারোপ করেন।
পৌর আমীর মাওলানা খালেদ সাইফীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন, চট্টগ্রাম বিভাগীয় সংগঠন সচিব মাওলানা ইনআমুল হক কুতুবী। বিশেষ বক্তা ছিলেন, জেলা নেজামে ইসলাম পার্টির সাধারণ সম্পাদক মাওলানা নুরুল হক চকোরী, যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, সহ-সাংগঠনিক মাওলানা মুহাম্মদ শহীদুল্লাহ আবরারী, অর্থ সম্পাদক মাওলানা জামাল হোছাইন সিদ্দিকী, সদর উপজেলা সাধারণ সম্পাদক এড. ঈসা মাহমুদ হাসেমী, মহেশখালী উপজেলা দায়িত্বশীল মাওলানা রেজাউল করিম আফজল।
নায়েবে আমীর হাফেজ মুহাম্মদ শফির পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাওলানা মুফতি ইউছুফ মক্কী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌর নায়েব হাফেজ মোহাম্মদ সালেম, সাবেক ছাত্রনেতা মোতাহেরুল ইসলাম তাহের, পৌর শাখার প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জুনাইদ কবির, রামু উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা জায়নুল আবেদীন, জেলা প্রচার ও সাহিত্য সম্পাদক মাওলানা কারী আশরাফুল মতিন মোহাম্মদ আসেম, জেলা ইসলামী যুবসমাজ নেতা মাওলানা মুহাম্মদ দিদারুল আলম, মাওলানা মুহাম্মদ আতাউল্লাহ, মাওলানা শহীদুল্লাহ, হাফেজ সাঈদুল হক, সাবেক ইসলামী ছাত্রসমাজ নেতা সিরাজুল মোস্তফা প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান বক্তা মাওলানা ইনআমুল হক কুতুবী দায়িত্বশীলদের পারস্পরিক সমন্বয়, আন্তরিকতা, নিষ্ঠা ও নিয়মতান্ত্রিক কর্মতৎপরতা অব্যাহত রাখার আহ্বান জানান।
