প্রেস বিজ্ঞপ্তি:

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়ন শাখার উপদেষ্টা পরিষদ গঠন ও কার্যকরী কমিটি নবায়ন করা হয়েছে। মঙ্গলবার (১০নভেম্বর) বাদ আছর অনুষ্ঠিত ইউনিয়ন কমিটির সাধারণ সভায় গঠিত উপদেষ্টা পরিষদে রয়েছেন, মাওলানা আব্দুল জাব্বার, মাওলানা সিরাজুল হক সিকদার, মাওলানা হেফাজতুর রহমান, মাওলানা ওয়াহিদুল আলম, মাওলানা মনছুর আলম। একই সভায় নবায়নকৃত কমিটিতে সর্বসম্মতিক্রমে বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা জাকের হোসাইন আমীর ও মাওলানা মাহবুবুর রহমান সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন।

ইউনিয়ন শাখার নায়েবে আমীর মাওলানা মুহিব্বুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন, কক্সবাজার জেলা যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর। প্রধান বক্তা ছিলেন, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা খালেদ সাইফী।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে নবায়নকৃত কমিটির দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করেন, রামু উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ শহীদুল্লাহ আবরারী। এ কমিটিতে দায়িত্বপ্রাপ্ত অন্যরা হলেন, নায়েবে আমীর মাওলানা মুহিব্বুল্লাহ, মাওলানা কারী সিরাজুল হক, মাওলানা হাফেজ নুরুল আজিম, সহ-সাধারণ সম্পাদক মাওলানা কারী আমান উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা হাফেজ আশরাফ হোসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা কামাল উদ্দিন ফারুকী, অর্থ সম্পাদক মাওলানা হাফেজ হাফিজুর রহমান, প্রচার সম্পাদক মাওলানা নুরুল আবছার, দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আবু সাঈদ, দফতর সম্পাদক মাওলানা নুরুল হুদা আমিনী, প্রশিক্ষণ সম্পাদক হাফেজ হেলাল উদ্দিন, কৃষি বিষয়ক সম্পাদক মোহাম্মদ এবাদুল হক, যুব বিষয়ক সম্পাদক মোহাম্মদ নুরুল আজিম, মহিলা বিষয়ক সম্পাদক মাওলানা মোহাম্মদ হোসাইন, সদস্য হাফেজ যাকারিয়া, ছৈয়দ করিম, রহমতুল্লাহ, মোহাম্মদ রফিকুল ইসলাম।

সভায় নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি আকাবির-আসলাফের প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী ইসলামী রাজনৈতিক দল। মোবারক এ কাফেলার সাংগঠনিক গতিধারা তরান্বিত করার লক্ষ্যে ইখলাসের সাথে কর্মতৎপরতায় মনোনিবেশ করতে হবে।