বিএনপির সহযোদ্ধা নেতাকর্মীরা কান পেতে শুনুন
আমি মবের পক্ষে। অন্তত ফ্যাসিবাদের বিরুদ্ধে মব প্রয়োজন আছে।
বিএনপির সহযোদ্ধা নেতাকর্মীরা কান পেতে শুনুন। আওয়ামী লীগ ও তাদের নেত্রী শেখ হাসিনা সম্পর্কে নিশ্চয়ই আপনাদের ধারণা আছে। তাঁরা গণতন্ত্র বিশ্বাস করেনা। তাঁরা গত সাড়ে পনেরো বছর এদেশে কর্তৃত্ববাদী শাসন কায়েম করেছিল। জনগণের ভোট ও ভাতের অধিকার কেড়ে নিয়েছিল। তাঁরা গুম, খুন ও ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। এসব আপনাদের নিশ্চয়ই মনে আছে। ভুলে গেলে চলবেনা, বাসা বাড়িতে থাকতে পরিনি। মিথ্যা ও গায়েবি মামলা মাথায় নিয়ে ফেরারি ছিলাম। কারাগারে কষ্ট ভোগ করতে হয়েছিল।
মনে রাখবেন, তিনি এবং তাঁরা চব্বিশের পরাজয়ের প্রতিশোধ নিতে উন্মাদ প্রায়। ওরা বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির উস্তাদ। ওরা এমাস থেকেই সরকারকে অস্থির করতে ভয়াবহ অরাজকতা শুরু করেছে। ইতোমধ্যে বাসে অগ্নিসংযোগ, ককটেল ফাটিয়ে জনমনে ভীতি সৃষ্টির চেষ্টা করছে। এসবকে ছোট করে দেখার কোন সুযোগ নাই।
আওয়ামী লীগের সাথে Reconciliation এর সুযোগ নাই। এটা ঐতিহাসিক সত্য। ওরা দেশের বাকিটুকুন যা আছে তা’ ধ্বংস করতে চায়।
সুতরাং, ভেদাভেদ ভুলে গিয়ে সবাই ঐক্যবদ্ধ হোন। এই মুহূর্তে ঐক্যের কোন বিকল্প নাই। দেশ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আরেকটি যুদ্ধের জন্য প্রস্তুতি নিন। না হলে কেউ জান নিয়ে বাঁচতে পারবেন না। কে কি মনে করে জানিনা। ক্ষমা করবেন, আমি মবের পক্ষে। অন্তত ফ্যাসিবাদের বিরুদ্ধে মব প্রয়োজন আছে। মব ছাড়া এদের দমন করা যাবেনা। মব বা গণপিটুনির ভয়ে সোনার মসনদ ফেলে মাদার অব মাফিয়া শেখ হাসিনা জান বাঁচাতে পালিয়েছে। এদের ভাগ্য চব্বিশের চেতনা ধারণকারী জনগণের হাতে দেয়া উচিত। সরকারি মেকানিজম বা মেশিনারি দিয়ে এদের নিয়ন্ত্রণ করা যাবেনা। কারণ এদের ভেতরে ওরা আছে!
রাশেদ মুহাম্মদ আলী
সাবেক সাধারণ সম্পাদক, কক্সবাজার পৌর বিএনপি।
