সংবাদ বিজ্ঞপ্তি:
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক টিমের উদ্যোগে কক্সবাজারে সংগঠনটির সকল সদস্যদের নিয়ে এক সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ২ নভেম্বর কক্সবাজারের এক মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পূর্বনির্ধারিত ও প্রস্তাবিত কার্যসূচি অনুযায়ী ড্যাব-কক্সবাজারের নতুন কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে উপস্থিত ড্যাব সদস্যবৃন্দ উন্মুক্ত আলোচনায় অংশ নেন। অনুষ্ঠানটিকে প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক করতে কক্সবাজারের সর্বস্তরের সদস্যদের জন্য মতামতের উন্মুক্ত সুযোগ রাখা হয়। ড্যাব-কক্সবাজারের সদস্যদের দীর্ঘ আলোচনা ও মতামতের ভিত্তিতে চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক টিমের দায়িত্বশীল নেতৃবৃন্দ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। পাশাপাশি সদস্যদের মতামতের আলোকে ড্যাব-কক্সবাজারের নতুন কার্যনির্বাহী কমিটি গঠনের রূপরেখা প্রণয়ন এবং কার্যনির্বাহী পরিষদ ও উপদেষ্টা পরিষদের প্রাথমিক সদস্যদের নাম প্রস্তাব করা হয়।
অনুষ্ঠানের শুরুতে ড্যাব-কক্সবাজারের পক্ষ থেকে চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক টিমকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা বক্তব্য দেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) এবং ড্যাব-কক্সবাজারের সাবেক সাধারণ সম্পাদক ডা. মিছবাহ উদ্দীন আহমদ।
সভার শুরুতেই পবিত্র কুরআন তিলওয়াত ও মোনাজাত পরিচালনা করেন ড্যাব-কক্সবাজারের সম্মানিত সদস্য ডা. ইউসুফ আলী। মোনাজাতে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানসহ বিগত ১৭ বছরের ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে শহীদ সকল বীরদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সাথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ড্যাব-চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক টিমের আহ্বায়ক অধ্যাপক ডা. মো. জসিম উদ্দীনের সভাপতিত্বে সভায় কেন্দ্রীয় ও বিভাগীয় সাংগঠনিক টিমের গুরুত্বপূর্ণ অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় ও বিভাগীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন— ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. মো. তমিজউদ্দীন আহমেদ মানিক, যুগ্ম মহাসচিব ডা. বেলায়েত হোসেন ঢালী ও ডা. এস এম সরোয়ার আলম, সাংগঠনিক সম্পাদক ডা. সামশুল আরেফিন সুমন, সহ-সাংগঠনিক সম্পাদক ডা. জাহিদ ইকবাল, সহ-চিকিৎসক কল্যাণ সম্পাদক ডা. মো. সাদ্দাম হোসেন, ডা. রাজেদ আল হাসান এবং ডা. মেহেদি হাসান।
ড্যাব-কক্সবাজারের সদস্যবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কক্সবাজার মেডিকেল কলেজ এর অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ মুজিবুল হক, ও কক্সবাজার জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের।
সভায় আরোও উপস্থিত ছিলেন ড্যাব-কক্সবাজারের সম্মানিত উপদেষ্টা ও বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ডা. মোহাম্মদ আয়ুব আলী।
সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ডা. নুরুল করিম চৌধুরী।
কক্সবাজারে ড্যাব-চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক টিমের মতবিনিময় সভা
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
