দীর্ঘদিন বন্ধ থাকার পর রোববার (১ নভেম্বর) থেকে আবারও পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপ।
২০২৭ সালের ১৫ মার্চ পর্যন্ত প্রতিদিন সাড়ে ৩ হাজার পর্যটক দ্বীপটিতে ভ্রমণ করতে পারবেন।
এদিকে, পর্যটকদের বরণে নতুন সাজে প্রস্তুত হচ্ছে দ্বীপের হোটেল, মোটেল, রিসোর্ট ও রেস্টুরেন্টগুলো। পাশাপাশি, প্রতিষ্ঠানগুলোতে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা, মেরামত ও সাজসজ্জার কাজ। এছাড়া, ব্যবসায়ী ও শ্রমিকরা ব্যস্ত সময় পার করছেন।
গতবারের মতো এবারও সেন্টমার্টিনগামী জাহাজ ছাড়বে কক্সবাজারের নুনিয়াছড়া জেটি থেকে। একইসাথে দ্বীপটি ভ্রমণের সময় পর্যটকদের বিধিনিষেধ অনুস্মররণ করতে হবে। সেই মোতাবেক এবারও ছেড়াদ্বীপে যেতে পারবেন না পর্যটকরা।
