প্রেস বিজ্ঞপ্তিঃ

কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প ৬নং ওয়ার্ডের উত্তর পল্লানিয়া কাটা জামে মসজিদ পরিচালনা কমিটি গঠিত হয়েছে। ৩০ অক্টোবর জুমার নামাজের পর উপস্থিত এলাকাবাসী ও মুসল্লিদের মতামতের ভিত্তিতে গঠিত হয় উক্ত নব-নির্বাচিত কমিটি। সভায় উপস্থিত মুসল্লির সবার সম্মতিক্রমে মো: আমির হোসেনকে সভাপতি, এম কায়দে আজমকে সাধারণ সম্পাদক ও মো: ছৈয়দ কাসেমকে কোষাধ্যক্ষ পদে নির্বাচিত করে আগামি এক সপ্তাহের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তাবনা পেশ করা হয়। নবগঠিত উত্তর পল্লানিয়া কাটা জামে মসজিদ পরিচালনা কমিটি গঠনের সময় উপস্থিত থেকে সভা সঞ্চালনা করেন এবং কমিটি গঠনে সহায়তা করেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের স্বনামধন্য এ্যাডভোকেট ও উত্তর পল্লানিয়া কাটা জামে মসজিদের সম্মানিত উপদেষ্টা ব্যারিস্টার আবুল আলা ছিদ্দিকী, ইঞ্জিনিয়ার মোতাহেরুল হক সিআইপি উপদেষ্টা উত্তর পল্লানিয়া কাটা, উপদেষ্টা ও এলাকার বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম, উপদেষ্টা ও এলাকার বিশিষ্ট সমাজসেবক আবুল মনজুর, সাবেক সভাপতি নুরুল হামজা, সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্সী সহ উপস্থিত মুসল্লীগণ।
সভা শেষে নব গঠিত কমিটির ৩ সদস্য যথাক্রমে সভাপতি আমির হোসেন, সাধারণ সম্পাদক এম কায়দে আজম, কোষাধ্যক্ষ মো: ছৈয়দ কাসেম উপস্থিত মুসল্লী ও এলাকাবাসীদের সবার কাছে আগামী ২বছরের জন্য সুন্দর, পারস্পরিক সোহার্দ্যপূর্ণ ভালবাসা ও সহযোগিতা কামনা করেন।