সংবাদ বিজ্ঞপ্তি:
কক্সবাজারের সংবাদ জগতে প্রসিদ্ধ ব্যক্তি, অনুসন্ধানী সাংবাদিক ও প্রকৃতি গবেষক আহমদ গিয়াসের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লায়ন মোহাম্মদ মুজিবুর রহমান এবং ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোকতার আহমেদ।
তাঁরা বলেন, সাংবাদিকতার নীতি ও আদর্শ বজায় রেখে পেশাদারিত্বের পরিচয় দিয়েছিলেন আহমদ গিয়াস। সাংবাদিকতার মতো মহান পেশায় নিজের সততা, দক্ষতা ও কর্মগুণে তিনি গুণান্বিত।
আহমদ গিয়াসের আত্মার মাগফিরাত কামনা ও গভীর শোক প্রকাশ করছি। সেই সঙ্গে শোকাহত পরিবারের সদস্য এবং স্বজনদের প্রতি রইলো সমবেদনা।
সাংবাদিক আহমদ গিয়াসের মৃত্যুতে সিবিআইইউ প্রতিষ্ঠাতা ও ভিসির শোক
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
