প্রেস বিজ্ঞপ্তি :
কক্সবাজারের চারণ সাংবাদিক ও গবেষক আহমদ গিয়াস আর নেই (ইন্না-লিল্লাহি—রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৪ বছর। তিনি স্ত্রী, ২ পুত্র, ১ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
আহমদ গিয়াসের আকস্মিক অকাল মৃত্যুতে সাংবাদিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নূরুল ইসলাম হেলালী ও সাধারণ সম্পাদক এস এম জাফরসহ নেতৃবৃন্দ ও সর্বস্তরের সদস্যবৃন্দ।
এক শোক বিবৃতি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমাবেদনা জানান।
তারা বলেন, সাংবাদিক আহমদ গিয়াস একজন সৎ, সাহসী, নির্লোভ ও মেধাবী সাংবাদিক ছিলেন। তার মৃত্যুতে কক্সবাজারের সাংবাদিকতা জগতের অপূরনীয় ক্ষতি হয়েছে। তার শূন্যতা কখনো পূরণ হবার নয়। তার সাংবাদিকতাকে অনুসরণ করে কক্সবাজার সাংবাদিকতা এগিয়ে যাবে।
