ডা. হামিদা সুলতানা সভাপতি ও ডা. মাহমুদুর রহমান মুরাদ সাধারণ সম্পাদক

কক্সবাজার ইন্টার্ন চিকিৎসক কার্যকরী পরিষদ গঠিত

প্রকাশ: ২৪ অক্টোবর, ২০২৬ ১১:০৯ , আপডেট: ২৫ অক্টোবর, ২০২৬ ০১:০১

পড়া যাবে: [rt_reading_time] মিনিটে


ইমাম খাইর, সিবিএন:
কক্সবাজার মেডিকেল কলেজ হতে সদ্য পাশকৃত ইন্টার্ন চিকিৎসকদের সুযোগ সুবিধা নিশ্চিত করার লক্ষে যাবতীয় কাৰ্যকলাপ পরিচালনার করতে আগামী ১ বছর (২০২৬ – ২০২৭) এর জন্য ইন্টার্ণ চিকিৎসক কার্যকরী পরিষদ গঠিত হয়েছে।

সভাপতি, একজন সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১১ সদস্য বিশিষ্ট এই কমিটি অনুমোদন দেন কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ মুজিবুল হক এবং জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মং টিংঞো।

২৪ অক্টোবর ঘোষিত এই কমিটিতে বিভিন্ন পদে যারা রয়েছেন তারা হলেন-ডা. হামিদা সুলতানা সভাপতি, ডা. গোলাম নূর শাওন সিনিয়র সহ-সভাপতি, ডা. শেহজাবিন ইসলাম ও ডা. সাজিয়া বেগম ইরিন সহ সভাপতি, ডা. মাহমুদুর রহমান মুরাদ সাধারণ সম্পাদক, ডা. শাহরিনা নিম্মি সহ-সাধারণ সম্পাদক, ডা. সাদিয়া সুলতানা সাংগঠনিক সম্পাদক, ডা. ইফফাত উদ্দিন ফাহাদ দপ্তর সম্পাদক, ডা. কে এইচ এম মুহিব অর্থ সম্পাদক, ডা. সাইকা ইসলাম রোগী কল্যাণ বিষয়ক সম্পাদক এবং ডা. নওরীন তাবাচ্ছুম, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক।

কমিটি ঘোষণাকালে উপস্থিত ছিলেন, ডা. কফিল উদ্দীন, ডা. আলী হোসাইন সুমন ও ডা. কবির আহমেদ।

হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকদের সঙ্গে নতুন কমিটির নেতৃবৃন্দ

ইন্টার্ন চিকিৎসকদের সুযোগ সুবিধা নিশ্চিত করে কক্সবাজারের স্বাস্থ্য সেবা খাতে প্রশংসনীয় ভূমিকা রাখতে সবার আন্তরিক পরামর্শ এবং সহযোগিতা কামনা করেছেন নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।

সেই সঙ্গে সরকারি স্বাস্থ্যসেবা কাঙ্ক্ষিত পর্যায়ে রোগীদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন ইন্টার্ন চিকিৎসকরা।