এইচ এম জালাল উদ্দীন কাউছার,উখিয়া
কক্সবাজারের উখিয়ায় ওসি আতিকুর রহমান মজুমদারের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে দেশীয় তৈরি একটি একনলা ওয়ান শুটারগান উদ্ধার করা হয়েছে,পুলিশের উপস্থিতি টের পেয়ে অস্ত্র ফেলে দুই সন্দেহভাজন ব্যক্তি পালিয়ে যায়। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।
শনিবার (৩১ অক্টোবর) রাত ১টা ৫ মিনিটের দিকে উখিয়া থানাধীন মধ্যম হলদিয়া এলাকার বাঘঘোলা মার্কেট সংলগ্ন বীর কমলার দীঘির উত্তর পাড়ে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাতে পুলিশের একটি বিশেষ অভিযান দল ওই এলাকায় দায়িত্ব পালনকালে দুই সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পায়, এ সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে তারা সঙ্গে থাকা একটি অস্ত্র ফেলে দ্রুত পালিয়ে যায়,পরে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দতালিকা মূলে অস্ত্রটি উদ্ধার করে পুলিশ।
উদ্ধার করা অস্ত্রটি দেশীয় তৈরি একনলা ওয়ান শুটারগান,কাঠের বাটযুক্ত অস্ত্রটির বাটসহ দৈর্ঘ্য ৩৮ ইঞ্চি।
এ ঘটনায় অস্ত্র ফেলে পালিয়ে যাওয়া অজ্ঞাতনামা ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে,পাশাপাশি এ ঘটনায় উখিয়া থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
