প্রেস বিজ্ঞপ্তি :
কক্সবাজারের চারণ সাংবাদিক ও গবেষক আহমদ গিয়াস আর নেই (ইন্না-লিল্লাহি—রাজেউন)। মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান ও সাধারণ সম্পাদক মমতাজ উদ্দীন বাহারীসহ নেতৃবৃন্দ ও সর্বস্তরের সদস্যবৃন্দ।
এক শোক বিবৃতি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমাবেদনা জানান তারা।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক আহমদ গিয়াস একজন সৎ, সাহসী, নির্লোভ ও মেধাবী সাংবাদিক ছিলেন। তিনি সকল ভয় ও লেজুড়বৃত্তির উর্ধ্বে উঠে জনগণ ও রাষ্ট্রের স্বার্থে সাংবাদিকতা করেছেন। সাংবাদিকতা করতে গিয়ে কখনো কারো কাছে মাথানত করেনি। সাহসী ভূমিকা নিয়ে তার কলম ছিলো অবিচল।
নেতৃবৃন্দ বলেন, তার মৃত্যুতে কক্সবাজারের সাংবাদিকতা জগতের অপূরনীয় ক্ষতি হয়েছে। তার শূন্যতা কখনো পূরণ হবার নয়।
আহমদ গিয়াসের আকস্মিক অকাল মৃত্যুতে সাংবাদিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
