সংবাদদাতা:
সরকারি বেসরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের নিয়ে আত্মপ্রকাশ করতে যাচ্ছে চৌফলদন্ডী পেশাজীবী পরিষদ।
এ উপলক্ষে আগামী ২৫ সেপ্টেম্বর বুধবার বিকাল তিনটায় খামারপাড়া সবুজবাগ মডেল স্কুলে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে।
এতে আগ্রহী, সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন পরিষদের অন্যতম উদ্যোক্তা বিসিকের সহকারি নিয়ন্ত্রক মোঃ মনজুর আলম।
একই সঙ্গে মহতী এই উদ্যোগের সফলতার জন্য সবার দোয়া, পরামর্শ এবং সহযোগিতা কামনা করেছেন তিনি।
চৌফলদন্ডী পেশাজীবী পরিষদের মাধ্যমে পারস্পরিক ভ্রাতৃত্বের জগৎ সমৃদ্ধ ও সুদৃঢ় হবে। সদস্যদের একে অপরের প্রয়োজনীয়তায় এগিয়ে যাবে। নানামুখী সুযোগ সুবিধা সৃষ্টিতে ভূমিকা রাখবে। পারস্পরিক বিপদাপদে পাশে দাঁড়াবে। সাধ্যমত সহযোগিতার হাত বাড়াবে।
সর্বোপরি সমৃদ্ধ চৌফলদন্ডী গড়তে যে যার অবস্থান থেকে ভূমিকা পালনের প্রত্যাশায় যাত্রা করছে চৌফলদন্ডী পেশাজীবী পরিষদ।
চৌফলদন্ডী পেশাজীবী পরিষদ গঠনের উদ্যোগ, প্রস্তুতি সভা ২৫ সেপ্টেম্বর
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
