নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে টেকনাফের শাহপরীরদ্বীপ বেড়িবাঁধ পরিদর্শন শেষে কক্সবাজার ফেরার পথে মেরিন ড্রাইভের ভাঙনকবলিত এলাকা সরেজমিনে পরিদর্শন করেন তিনি। এ সময় মেরিন ড্রাইভ সড়কের ভাঙন ও উপকূলীয় এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করেন মন্ত্রী। ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. রুহুল আমিনসহ প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এর আগে মঙ্গলবার সকালে টেকনাফ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন পানিসম্পদ মন্ত্রী। পরে তিনি শাহপরীরদ্বীপ বেড়িবাঁধের ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন।
