প্রেস বিজ্ঞপ্তি

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম রামু উপজেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) মুক্তিযুদ্ধের প্রজন্ম কক্সবাজার জেলা শাখার আহ্বায়ক ইমাম খালেদ স্বপন ও সদস্য সচিব হাফিজ আল আসাদ এ কমিটির অনুমোদন দেন।

১০১ সদস্যবিশিষ্ট রামু উপজেলা মুক্তিযুদ্ধের প্রজন্মের আহ্বায়ক কমিটিতে এনামুল হককে আহ্বায়ক, বিপ্লব বড়ুয়াকে সদস্য সচিব এবং ডা. শাহাদাৎ হোসেনকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনোনীত করা হয়েছে।

কক্সবাজার জেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম কমিটির আহ্বায়ক ইমাম খালেদ স্বপন জানান, সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী রামু উপজেলায় মুক্তিযুদ্ধের প্রজন্ম কমিটি গঠন করা হয়েছে।

তিনি বলেন, আগামী তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে রামু উপজেলায় মুক্তিযুদ্ধের প্রজন্মের নেতাকর্মীদের একটি শক্তিশালী সাংগঠনিক ভিত্তি তৈরি করা হবে।