নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ফাউন্ডেশন কক্সবাজার জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে মুফতি ইউসুফ মক্কী সভাপতি ও মাও: মোহাম্মদ রহিম উল্লাহকে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট নতুন গঠিত হয়েছে।
১২ সেপ্টেম্বর দুপুরে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি মুফতি মোস্তাফিজুর রহমান হুসাইনি।
তিনি প্রাইভেট মাদ্রাসার শিক্ষকদের ঐক্য, সংহতি এবং উন্নয়নের প্রয়োজনে একতাবদ্ধ থাকার আহ্বান জানান।

ফাউন্ডেশনের জেলা সভাপতি মুফতি মাওলানা ইউছুপ মক্কীর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, ফাউন্ডেশনের মহাসচিব মুফতি মুহাম্মদ আসাদ আকন্দ, ইসলামিক ফাউণ্ডেশনের উপপরিচালক মুহাম্মদ সরওয়ার আকবর, হেফাজতে ইসলামের জেলা সেক্রেটারি মাওলানা ইয়াছিন হাবীব ও হাফেজ মাওলানা মুহাম্মদ আবুল মনজুর।
ফাউন্ডেশনের জেলা সাধারণ সম্পাদক মাওলানা রহিমুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে মাওলানা ছৈয়দুল্লাহ, মাওলানা ইলিয়াস কুতুবীসহ বিভিন্ন উপজেলা প্রতিনিধিবৃন্দ মতামত জানিয়ে বক্তব্য রাখেন।
সম্মেলনে উপস্থিত সবার মতামতের ভিত্তিতে বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ফাউন্ডেশন কক্সবাজার জেলার ২৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষিত হয়।
#কমিটি নিম্নরূপ:
মুফতি ইউসুফ মক্কী সভাপতি, মাও: আতাউল্লাহ চৌধুরী সিনিয়র সহ-সভাপতি, মাও: শহিদুল্লাহ রামুভী সহ-সভাপতি, মাও: মোহাম্মদ রহিম উল্লাহ সাধারণ সম্পাদক, মাও: মাসউদ উদ্দীন যুগ্ম সাধারণ সম্পাদক, তাছনিম হাসনাত সহ-সাধারণ সম্পাদক, মাও: জাহাঙ্গীর আলম ফারুকী
সাংগঠনিক সম্পাদক, মাও: কলিম উল্লাহ সহ-সাংগঠনিক সম্পাদক, মাও: ওসমান হুম্মাম চৌধুরী দপ্তর সম্পাদক, মাও: মহিউদ্দিন সহ-দপ্তর সম্পাদক, মাও: মুহাম্মদ শহীদুল্লাহ আজিজ অর্থ সম্পাদক, মাও: আব্দুর রহমান সহ-অর্থ সম্পাদক, মাও: ইলিয়াস কুতুবী প্রচার সম্পাদক, মাও: নজরুল ইসলাম সহ-প্রচার সম্পাদক, আহমদ বিন শফিশিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক, মাও: কামাল হোসাইন সংস্কৃতি ও প্রতিযোগিতা বিষয়ক সম্পাদক, মাও: আজিজুল হক আলিয়া মাদ্রাসা বিষয়ক সম্পাদক, মাও: রহমত উল্লাহ
কওমি মাদ্রাসা বিষয়ক সম্পাদক, ক্বারী মাও: ছৈয়দ আলম নূরানী মাদ্রাসা বিষয়ক সম্পাদক, মাও: নোমান নুর তথ্য ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক, মাও: জুনাইদ সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক, মাও: সুজা উদ্দিন দুস্থ ও মানবকল্যাণ বিষয়ক সম্পাদক, মাও: হেসাব উদ্দিন মহিলা মাদ্রাসা বিষয়ক সম্পাদক।
এছাড়া নির্বাহী সদস্য পদে রয়েছেন, মাও: পারভেজ উদ্দিন, মাও: রশিদুল্লাহ, মাও: রমজান আলী ও মাও: দেলোয়ার।
