আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি;
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে প্রায় ২০ হাজার পিস ইয়াবাসহ ১৬ বছর বয়সী এক কিশোরকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে উপজেলার সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উত্তর সালামি পাড়া এলাকায় রহিম স্টোরের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক কিশোরের নাম সাহেদুল ইসলাম জিহাদ (১৬)।
পুলিশ জানায়, জেলা বিশেষ শাখার (ডিএসবি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হকের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় ওই কিশোরকে আটক করে তার কাছ থেকে প্রায় ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
নাইক্ষ্যংছড়ি থানার ওসি মোজাম্মেল হক বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান আরও জোরদার করা হবে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে।
