এম.মনছুর আলম, চকরিয়া :
চকরিয়ায় মাতামুহুরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ২টি স্যালোমেশিন গুড়িয়ে দেয়া হয়। এছাড়াও বালু পরিবহনে জড়িত থাকায় বালু ভর্তিসহ ৩টি ডাম্পার আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিউল আলমের নেতৃত্বে উপজেলার বিভিন্ন পয়েন্ট এ অভিযান পরিচালনা করেন।
অভিযান সূত্রে জানাগেছে, উপজেলার মাতামুহুরী নদী বেষ্টিত বিভিন্ন পয়েন্ট ও ছড়াখালে বেশকিছু অসাধু ব্যক্তি স্যালোমেশিন বসিয়ে অবৈধ ভাবে উত্তোলন করে বিক্রি করে আসছিল। উপজেলা প্রশাসনের গেল মাসের আইনশৃংখলা কমিটির সভায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে জোরালো প্রদক্ষেপ গ্রহণ করতে জোর দাবি উঠে। এরই প্রেক্ষিতে উপজেলা প্রশাসন বিষয়টি গুরুত্ব দিয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানে নামেন। এরই আলোকে বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার কৈয়ারবিল, সাহারবিল ইউনিয়নের শাহপুরা পয়েন্ট, পৌরসভার বাটাখালী ব্রীজ পয়েন্ট ও ফাঁসিয়াখালী ইউনিয়নের কুমারী ছড়া পয়েন্টে অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময়
এসময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ২টি স্যালোমেশিন গুড়িয়ে পানিতে ফেলে দেয়া হয়। এছাড়াও বালু পরিবহণ কাজে জড়িত থাকায় বালু ভর্তিসহ ৩টি ডাম্পার আটক করে জব্দ করা হয়েছে।
অভিযানের সময় সাথে ছিলেন, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ আবুল মনছুর, ভূমি অফিসে বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, চকরিয়া থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিউল আলম বলেন, নদী ও ছড়া খাল থেকে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসন জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। যারা প্রশাসনের নির্দেশনা ও আইন অমান্য করে বালু উত্তোলন করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ বালু উত্তোলনকারী যেই হোক না কেন কাউকে ছাড় দেয়া হবে না বলে তিনি জানান।
চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান : ৩টি ডাম্পার আটক, ২টি মেশিন গুড়িয়ে ধ্বংস
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
