এইচ এম জালাল উদ্দীন কাউছার, উখিয়া:
উখিয়ায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে নাজিয়া জাহান চৌধুরী মিনিবার ফুটবল টুর্নামেন্ট।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার।
অনুষ্ঠান উদ্বোধক ছিলেন জেলা মহিলা দলের সভাপতি ও জেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য এডভোকেট নাজিয়া জাহান চৌধুরী।
এছাড়া প্রধান মেহমান ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক তারেক মাহমুদ চৌধুরী রাজিব, জেলা আইন সহায়তা তথ্য রিপোটার্স ইউনিটি মানবাধিকার ফাউন্ডেশনের সভাপতি শাহ জামান সিরাজ, উপজেলা সাধারণ সম্পাদক নুর নবী, মিজান প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইন সহায়তা তথ্য রিপোটার্স ইউনিটি আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশনের উখিয়া উপজেলা শাখার সভাপতি ইকবাল হোসাইন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলে ন নিয়মিত খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে সহায়তা করে।
আয়োজকরা জানান, স্থানীয় তরুণ খেলোয়াড়দের উৎসাহিত করা এবং ক্রীড়াঙ্গনে তাদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যেই এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে,টুর্নামেন্টকে ঘিরে খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।