সিবিএন:
কক্সবাজার জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রাশেদুল হক রাসেল ভাইয়ের বাবা জনাব মোঃ ইউসুফ সওদাগর ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তাঁর মৃত্যুতে কক্সবাজার জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয়েছে।
আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বাদ আসর মরহুম মোঃ ইউসুফ সওদাগরের জানাজার নামাজ তারাবনিয়ার ছরা কবরস্থান মাঠে অনুষ্ঠিত হবে।
পরবর্তীতে মরহুমকে তারাবনিয়ার ছরা কবরস্থানে দাফন করা হবে।
