পালংখালীর ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আকবর আহাম্মদ মাদকমুক্ত সমাজ গঠন ও মানবিক কাজে গুরুত্ব দেওয়ার প্রত্যয়

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ০৭:৫৩ , আপডেট: ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ০৭:৫৫

পড়া যাবে: [rt_reading_time] মিনিটে


উখিয়া প্রতিনিধি:

উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও দানবীর আকবর আহাম্মদ।
দীর্ঘদিন ধরে তিনি এলাকার বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

মেম্বার প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে আকবর আহাম্মদ বলেন, জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার মূল উদ্দেশ্য হবে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং এলাকার মানুষের সমস্যা সমাধানে ভূমিকা রাখা। বিশেষ করে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা এবং এলাকায় মাদকের বিস্তার রোধে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, নির্বাচিত হলে ২ নম্বর ওয়ার্ডের মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন, সামাজিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য কাজ করবেন।

একই সঙ্গে এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা চিহ্নিত করে স্থানীয়দের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সেগুলোর সমাধানে উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।

আকবর আহাম্মদের দাবি, সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো তাঁর দীর্ঘদিনের অভ্যাস। ভবিষ্যতেও মানুষের কল্যাণে কাজ করে যেতে চান তিনি। জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেলে সেই কাজের পরিধি আরও বাড়াতে চান।

তিনি আরও বলেন, একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গঠনে জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। তাই নির্বাচিত হলে দল-মত ও শ্রেণি-পেশার ঊর্ধ্বে উঠে ওয়ার্ডের সব মানুষের জন্য কাজ করার চেষ্টা করবেন।

আকবর আহাম্মদ তাঁর প্রার্থিতার জন্য ২ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন। তিনি বলেন, জনগণের ভালোবাসা ও সহযোগিতা পেলে এলাকার উন্নয়ন এবং মানুষের কল্যাণে নিজেকে আরও বেশি নিয়োজিত করতে চান।