নুরুল আবছার, মহেশখালী;

মহেশখালীর বৃহত্তর সিপাহীরপাড়ায় সিপাহীরপাড়া গণগ্রন্থাগারের উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষা-২০২৬-এ কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ২৬ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে মহেশখালী আইল্যান্ড হাইস্কুল, মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়, বড় মহেশখালী উচ্চ বিদ্যালয়, মদিনাতুল উলুম সুন্নিয়া দাখিল মাদ্রাসা, পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা ও আজিজিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার কৃতী শিক্ষার্থীরা অংশ নেয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন হাফেজ মুহাম্মদ শাহিন। পরে স্বাগত বক্তব্য দেন সৌরভ আজাদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সিটি কলেজের প্রভাষক রুহুল আমিন, বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক সৌরভ আজাদ, মাওলানা সাইফুল আজিজ কাদেরী, মাওলানা এরশাদুল করিম, মাওলানা আব্দুল হাকিম, সাংবাদিক ও মানবাধিকারকর্মী এস. এম. রুবেল, অ্যাডভোকেট মোহাম্মদ জুনায়েদ, সংবাদকর্মী নুরুল আবছার এবং ছাত্রনেতা মোহাম্মদ রিফাত।

সিপাহীরপাড়া গণগ্রন্থাগারের সাধারণ সম্পাদক ও ব্যাংকার সিরাজুল মুনির আসনাদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবু বক্কর ছিদ্দিক এবং সঞ্চালনা করেন এম. এ. করিম।

এ ছাড়া গণগ্রন্থাগারের দপ্তর সম্পাদক মুহাম্মদ ফয়সাল, অর্থ সম্পাদক মুহাম্মদ আমির হোসাইন এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এনায়েত উল্লাহ বাবুলসহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য অভিনন্দন জানান। তাঁরা শিক্ষার্থীদের ভবিষ্যতে উচ্চশিক্ষায় মনোযোগী হওয়ার পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। কৃতী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের আয়োজন নিয়মিত করার ওপরও গুরুত্বারোপ করেন তাঁরা।