সিবিএন ডেস্ক:
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক সহকারী রেজিস্ট্রার কুতুব উদ্দিনের মা দিলু আরা বেগম (৬৪) বৃহস্পতিবার রাত ৯টা ২০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তিনি এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তিনি কক্সবাজারের বইল্যাপাড়ার বাসিন্দা নাজিম উদ্দীনের স্ত্রী।

মরহুমার নামাজে জানাজা আগামীকাল শুক্রবার বাদ জুমা কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্স মসজিদ মাঠে অনুষ্ঠিত হবে।

মরহুমার রুহের মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।