নিউইয়র্ক সংবাদদাতা: নিউইয়র্কে বসবাসরত কক্সবাজারের প্রবাসীদের মধ্যে নানা সাংগঠনিক ইস্যুতে চলে আসছিল বিরোধ। কিন্তু দীর্ঘ এক যুগ পর সেই বিরোধের অবসান হয়েছে। নিজেদের মধ্যকার বিরোধ ভুলে ঐক্যবদ্ধ হয়েছে কক্সবাজারবাসী। প্রবীণ প্রবাসী ও কমিউনিটি সংগঠক মোহাম্মদ আল জুবায়ের মানিক এ মধ্যস্থতা ও ঐক্যবদ্ধের উদ্যোগ নেন। গত ৩ সেপ্টেম্বর, বৃহস্পতিবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসের সানাই রেস্টুরেন্টে এ মধ্যস্থতার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সকল পক্ষের নেতৃস্থানীয়রা অংশ নেন। এতে সভাপতিত্ব করেন প্রবীণ প্রবাসী আবুল কালাম আজাদ। প্রধান অতিথি ছিলেন প্রবীণ প্রবাসী হাসান চৌধুরী। বৈঠক শেষে সর্বসম্মতিক্রমে নিউইয়ক থেকে প্রকাশিত সাপ্তাহিক নবযুগ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী শাহাব উদ্দিন সাগরকে চীফ কোঅর্ডিনেটর করে ১৩ সদস্যের একটি শক্তিশালী এডহক কমিটি গঠন করা হয়। এ এডহক কমিটিকে আগামী ৯ মাসের মধ্যে কক্সবাজাবাসীকে নিয়ে একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেয়ার দায়িত্ব প্রদান করা হয়। এডহক কমিটির চীফ কোঅর্ডিনের শাহাব উদ্দিন সাগর ছাড়াও বাকী ১২ সদস্য হলেন, আক্তার হোসাইন, রফিকুল ইসলাম বাহাদুর, রফিক উল্লাহ রনি, নুরুল আজিম, সামিরুল ইসলাম বাবলু, মুর্তাজোর রহমান নওশার, মোহাম্মদ ইরফান, জহিরুল ইসলাম, মনসুর আলম, সফিউল আজম, নুরুল আবরার ও মোহাম্মদ নুরুল আমিন।
এডহক কমিটি গঠনের পূর্বে বক্তব্য রাখেন প্রবীণ প্রবাসী এবং ঐক্যবদ্ধ্যের উদ্যোক্তা মোহাম্মদ আল জুবায়ের মানিক, হাসান চৌধুরী, সারওয়ার চৌধুরী সিপিএ, এমডি ইউসুফ হারুন, সৈয়দুল হক, শফিউল আজম, শাহাব উদ্দিন সাগর, আক্তার হোসাইন, রফিকুল ইসলাম বাহাদুর, রফিক উল্লাহ রনি, নুরুল আজিম, সামিরুল ইসলাম বাবলু, মুর্তাজোর রহমান নওশার, মোহাম্মদ ইরফান, মোজাম্মেল হোসেন তালুকদার, এমডি ফয়সাল হাসান, জহিরুল ইসলাম, মনসুর আলম, সফিউল আজম, নুরুল আবরার ও মোহাম্মদ নুরুল আমিন। বক্তারা সকলে পূর্বের দ্বন্ধ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার প্রতি গুরুত্বারোপ করার পর গঠিত হয় এডহক কমিটি।

চীফ কোঅর্ডিনেটর সাংবাদিক সাগর

এডহক কমিটি গঠনের পূর্বে মোহাম্মদ আল জুবায়ের মানিক বলেন, আমি এক সময় স্থায়ীভাবে নিউইয়র্কে বসবাস করলেও এখন প্রায় সময় বাংলাদেশেই অবস্থান করি। কিন্তু মাঝে মধ্যে যখন নিউইয়র্কে আসি তখন কক্সবাজারের প্রবাসীদের সঙ্গে দেখা হয়, কথা হয়, আড্ডা হয়। আমি এখানে নানা পক্ষ এবং নিজেদের মধ্যে সাংগঠনিক বিষয়গুলো নিয়ে মতবিরোধ লক্ষ্য করি। এ বিষয়টি আমাকে দারুণভাবে কষ্ট দেয়। এক গ্রুপ আরেক গ্রুপকে বাদ দিয়ে বনভোজন করছে, নানা অনুষ্ঠান করছে এ নিয়ে সাধারণ প্রবাসী কক্সবাজারবাসীর মধ্যে এক ধরনের অসস্বস্থি ছিল। এ কারণে আমি সকল পক্ষকে আজকে একসঙ্গে করে একটি ঐক্যবদ্ধ কক্সবাজারবাসী করার উদ্যোগ নিয়েছি। আল্লাহর অসীম রহমতে আমি সফল হয়েছি এবং নেতৃস্থানীয় সকলে আমার ডাকে সাড়া দিয়েছেন। আমি সকলের সর্বসম্মতিক্রমে ১৩ সদস্যের একটি এডহক কমিটি গঠন করেছি। এ কমিটির চীফ কোঅর্ডিনের করা হয়েছে সকলের আস্থাশীল সাংবাদিক শাহাব উদ্দিন সাগরকে। আমি মনে করি নতুন এডহক কমিটি কক্সবাজাবাসীকে ঐক্যবদ্ধ করে একটি নির্বাচনের মাধ্যমে সাংগঠনিক গতিশীলতা এবং প্রবাসে কক্সবাজারে ভবিষ্যত নেতৃত্ব তৈরি করতে সক্ষম হবে।
এডহক কমিটির চীফ কোঅর্ডিনেটর শাহাব উদ্দিন সাগর বলেন, আমাকে চীফ কোঅর্ডিনেটরের দায়িত্ব দেয়া হলেও মূলত আমরা ১৩ জন মিলেই সব কাজ সম্পন্ন করবো। একটি উপদেষ্টা কমিটি গঠন, সদস্য সংগ্রহ, সংগঠনের জন্য অর্থ সংগ্রহ, কল্যাণমুখী নানা অনুষ্ঠান, গঠনতন্ত্র প্রণয়ন এবং সর্বোপরি একটি নির্বাচন কমিশন গঠন করে কক্সবাজাবাসীকে একই ছাতার নিচেই আনাই হবে আমাদের মূল লক্ষ্য। এটি আমার একার পক্ষে সম্ভব নয়, সকলেই সহযোগিতায় আশা করি আমি সে কাজটি সুন্দরভাবে সম্পন্ন করতে পারবো।