মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
সংরক্ষিত মহিলা আসন-৩২১ এর নব নির্বাচিত সংসদ সদস্য, কক্সবাজার জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না-কে বুধবার (৬ মে) সন্ধ্যা ৭টায় সংবর্ধনা দেওয়া হবে। কক্সবাজার শহরের লাবনী পয়েন্টের হোটেল মিশুক এর সম্মেলন কক্ষে এ সংবর্ধনা দেওয়া হবে।
কক্সবাজার-৩ আসনের সাবেক সাংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান এর উদ্যোগে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
