বার্তা পরিবেশক :

কক্সবাজার শীল কল্যাণ বহুমুখী সমবায় সমিতির সভাপতি পদে ডাঃ সুনীল সুশীল বহাল রয়েছে। এতে সমিতির সদস্যসহ কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানানো হয়েছে। ডাঃ সুনীল সুশীল অভিযোগ করে বলেন, আমি কক্সবাজার শীল কল্যাণ বহুমুখী সমবায় সমিতির ভোটে নির্বাচিত সভাপতি। অথচ গত কয়েকদিন আগে কয়েকটা অনলাইন নিউজ পোর্টালে দেখলাম সহ সভাপতি প্রভাপ শর্মাকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে প্রচার করা হয়েছে।
যা কক্সবাজার শীল কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিঃ (রেজিং নং-৪৮/১-১৯৮৭) এর গঠনতন্ত্র বিরোধী। এবিষয়ে ডাঃ সুনীল সুশীল গত ০৮/০৪/২০২৬ইং তারিখ সদর উপজেলা সমবায় অফিসার বরাবরে ঘটনার বিস্তারিত বণর্ণা করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
সে অভিযোগের প্রেক্ষিতে ০৪/০৫/২০২৬ইং তারিখ সদর উপজেলা সমবায় অফিসার জাহাঙ্গীর আলমের দপ্তরে বৈঠক হয়। উক্ত বৈঠকে সমবায় অফিসার জানান, সমিতির গঠনতন্ত্র অনুযায়ী কার্যকরী কমিটির কয়েকজন সদস্য নির্বাচিত কোন সভাপতিকে বহিস্কার করার ক্ষমতা রাখে না। যদি বহিস্কার বা অনাস্থা দিতে হয় তাহলে সাধারণ সভায় বেশির ভাগ সাধারণ সদস্যদের মতামতের ভিত্তিতে হতে হবে।
ফলে বর্তমানে কক্সবাজার শীল কল্যাণ বহুমুখী সমবায় সমিতির সভাপতি পদে ডাঃ সুনীল সুশীল বহাল রয়েছেন। এদিকে বৈঠকের কথা স্বীকার করে কক্সবাজার সদর উপজেলা সমবায় অফিসার জাহাঙ্গীর আলম জানান, আগামী দুই সপ্তাহ পরে সমিতির হিসাব নিকাশের বিষয়ে যেসকল অভিযোগ রয়েছে তা নিয়ে বৈঠক হবে।