নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের উখিয়ায় সামান্য কথাকাটাকাটিকে কেন্দ্র করে দুই যুবকের মারামারির ঘটনায় মাথায় গুরুতর আঘাত পেয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সকালের দিকে এই ঘটনা ঘটে। তবে ঘটনায় জড়িত দুই যুবকের পরিচয় তাৎক্ষণিক নিশ্চিত করা যায়নি।
স্থানীয় সুত্র মতে, সামান্য কথাকাটাকাটি থেকে দুই যুবকের মধ্যে মারামারির সূত্রপাত হয়। একপর্যায়ে একজন আরেকজনের মাথায় মোটরসাইকেলের চাবি দিয়ে আঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।
তবে ঘটনার সুনির্দিষ্ট স্থান, নিহত যুবকের পরিচয়, বয়স, সংঘর্ষের সময় বিষয়ে বিস্তারিত তথ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় জড়িত ব্যক্তিদের পরিচয়, মামলা কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পদক্ষেপ সম্পর্কেও আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।
বিস্তারিত আসছে …
