নিজস্ব প্রতিবেদক:
শহরের বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে শুদ্ধি অভিযান চালিয়েছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ।

১১ অক্টোবর দুপুরে কউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ জসিম উদ্দিন নিজেই অভিযানে নেতৃত্ব দেন। এ সময় হাসপাতালের ভবন নির্মাণ নকসা, ব্যবস্থাপনা, সেবার ধরণসহ নানা বিষয়ে খোঁজ-খবর নেন।

অভিযানকালে যেসব হাসপাতালে অনিয়ম ও অব্যবস্থাপনা ধরা পড়েছে সেসব হাসপাতাল কর্তৃপক্ষকে সতর্ক করার পাশাপাশি অফিসিয়ালি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন কউক চেয়ারম্যান।

অভিযানকালে কউক সদস্য (প্রকৌশল) লে: কর্নেল আবু নাঈম মো: তালাত, অথরাইজ্ড অফিসার ফজলে রাব্বি, উপনগর পরিকল্পনাবিদ মোহাম্মদ তানভীর হাসান রেজাউল, সিস্টেম এনালিস্ট হেলাল উদ্দিন হেজাযী, নির্বাহী প্রকৌশলী আক্তার হোসেন ও মোহাম্মদ আব্দুল্লাহসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।