গত ২রা অক্টোবর। একটি মানুষ নয়, একটি সাহসী কণ্ঠ, একটি নির্ভরতার জায়গা এবং অসংখ্য মানুষের আপনজন আমাদের ছেড়ে চলে গেলেন। মনে হচ্ছে, এখনো আপনি মানুষের ভিড়ে দাঁড়িয়ে আছেন—গরিবের কষ্টের কথা শুনছেন, মেহনতি মানুষের পাশে দাঁড়াচ্ছেন, অসহায়ের হাতটি শক্ত করে ধরে সাহস দিচ্ছেন।

আপনি ছিলেন গরিব-মেহনতি মানুষের বন্ধু, অসহায়ের আশ্রয়, মানুষের অধিকারের সাহসী কণ্ঠ এবং সমাজের একজন নিবেদিতপ্রাণ সেবক। নিজের স্বার্থের কথা না ভেবে মানুষের জন্য কাজ করে যাওয়াই ছিল আপনার জীবনের সবচেয়ে বড় পরিচয়।

আজ আপনার কণ্ঠ নেই, আপনার সেই সাহসী উপস্থিতি নেই, মানুষের বিপদে ছুটে যাওয়ার সেই মানুষটিও আর নেই। কিন্তু আপনি যে ভালোবাসা মানুষের হৃদয়ে রেখে গেলেন, যে মানুষের জন্য জীবনভর কাজ করে গেছেন—সেই ভালোবাসা কখনো মুছে যাবে না।

মানুষ চলে যায়, কিন্তু মানুষের জন্য করা ভালো কাজ কখনো মরে না। আপনি বেঁচে থাকবেন অসহায় মানুষের দোয়ায়, মেহনতি মানুষের ভালোবাসায় এবং আপনার কর্মের স্মৃতিতে।

আপনার শূন্যতা হয়তো কোনোদিন পূরণ হবে না। আপনার মতো একজন জনদরদী মানুষ হারানোর ব্যথা ৫নং ওয়ার্ডবাসীর হৃদয়কে দীর্ঘদিন কাঁদাবে।

হে আল্লাহ, আপনি আমার আত্মার ভাই সাহাব উদ্দিন সিকদারের জীবনের সকল ভুল-ত্রুটি ক্ষমা করে দিন। তাঁর কবরকে প্রশস্ত ও নূরে ভরিয়ে দিন, কবরের আজাব থেকে হেফাজত করুন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করুন।

ইনশাআল্লাহ আমরা সবাই আরেকটি মহাকাব্যের সূচনা করবো আজম মোবারক হোসাইন সিকদার প্রস্তুত হও।

ইতি
আপনারই ছোট ভাই
হাবিব হাসান মুন্না