সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যা, আলীকদম:

বান্দরবানের থানচি উপজেলার পর্যটনকেন্দ্র তিন্দুতে পর্যটকবাহী একটি ল্যান্ডক্রুজার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন।

প্রাথমিকভাবে জানা গেছে, দুর্ঘটনায় নিহত ও আহত সবাই কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী এলাকার বাসিন্দা।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধারের চেষ্টা চলছে।

তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পূর্ণাঙ্গ নাম-পরিচয় এবং দুর্ঘটনার বিস্তারিত কারণ জানা যায়নি। এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।