সংবাদ বিজ্ঞপ্তি:
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আল্লামা মুহিব্বুল্লাহিল বাকী নদভী কক্সবাজার সফরকালে দারুল আরকাম সুসংহতকরণ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের আওতাধীন পূর্ব পাহাড়তলীতে অবস্থিত একটি মাদ্রাসা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজার জেলার উপপরিচালক, ইমাম প্রশিক্ষকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মাদ্রাসা পরিদর্শনকালে মহাপরিচালক মহোদয় শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে কুশল বিনিময় করেন। তিনি শিক্ষার্থীদের পড়াশোনা, শিক্ষা কার্যক্রম ও সার্বিক অগ্রগতির খোঁজখবর নেন এবং শিক্ষকদের সঙ্গে মাদ্রাসার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।
মাদ্রাসার সার্বিক পরিবেশ, শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম ও শিক্ষার মান দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। পরিদর্শন খাতায় তিনি মাদ্রাসার শিক্ষার্থীদের পড়াশোনা ও শিক্ষা কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে সন্তোষজনক মন্তব্য লিপিবদ্ধ করেন।
তাঁর এই পরিদর্শন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের মধ্যে উৎসাহ ও অনুপ্রেরণা সৃষ্টি করেছে।
কক্সবাজারে দারুল আরকাম মাদ্রাসা পরিদর্শনে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
