সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, আলীকদম (বান্দরবান):
‎
‎বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ধৈয়ারবাপেরপাড়া বৌদ্ধ বিহারে। দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব উদযাপিত হয়েছে।
‎
‎শুভ কঠিন চীবর দানোৎসব উপলক্ষ্যে সোমবার (১৬ নভেম্বর) নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ধৈয়ারবাপেরপাড়া বৌদ্ধ বিহারে উপাসক-উপাসিকা বৃন্দের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব উদযাপিত হয়।
‎
‎কঠিন চীবর দান উপলক্ষে ভোর থেকে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ধৈয়ারবাপেরপাড়া বৌদ্ধ বিহারে আয়োজন করা হয় বিভিন্ন ধর্মীয় কর্মসূচী।পূজনীয় ভিক্ষুসংঘের উপস্থিতিতে চলে বুদ্ধপূজা,অষ্টপরিষ্কার দান, মহাসংঘদান, স্ব-ধর্মদেশনা এবং কঠিন চীবর দান উৎসর্গ অনুষ্ঠান। এসময় বিহার প্রাঙ্গনে বৌদ্ধ ধর্মালম্বী উপাসক-উপাসিকারা উপস্থিত হয়ে ধর্মদেশনা শ্রবণ করেন এবং জগতের সকলের সু:খ শান্তি প্রত্যাশার প্রার্থনার পাশাপাশি চীবর দান করেন।
‎
‎বৌদ্ধ ধর্মীয় ঐতিহ্য ও আচার অনুসারে প্রায় আড়াই হাজার বছর পূর্বে মহাপুণ্যবতী বিশাখা কর্তৃক গৌতম বুদ্ধের জীবদ্দশায় কঠিন চীবর দান প্রবর্তিত হয়,সেই প্রাচীন ঐতিহ্যের ধারাবাহিকতায় নাইক্ষ্যংছড়ি বাইশারী ইউনিয়নের ধৈয়ারবাপের পাড়া বৌদ্ধ বিহারে এই মহাপুণ্যময় শুভ কঠিন চীবর দানোৎসব আয়োজন করা হয়।
‎
‎প্রসঙ্গত: বৌদ্ধ ভিক্ষুরা আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত তিন মাসব্যাপী বর্ষাবাস পালন করেন, বর্ষাবাস শেষে আশ্বিনী পূর্ণিমা থেকে কার্তিক পূর্ণিমা পর্যন্ত বর্ষাবাস পালনকারী বিহারগুলোতে কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়। প্রতিবছর এই সময়টিতে বৌদ্ধ সম্প্রদায়ের উপাসক-উপাসিকারা ধর্মীয় ভাবগাম্ভীর্য,উৎসাহ- উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে কঠিন চীবর দান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন আর দান,শীল ও ভাবনার মধ্য দিয়ে বৌদ্ধধর্মাবলম্বীরা এ মহাপুর্ণ্যময় আয়োজন পালন করে থাকেন।
‎