বার্তা পরিবেশক:

কক্সবাজারের বিভিন্ন মাল্টিমিডিয়া চ্যানেলে ‘কক্সবাজারের কলাতলী আবাসিক হোটেলে নারী নিয়ে জামায়াত নেতার ভিডিও- শীর্ষক সোশ্যাল মিডিয়ায় জামায়াত কে জড়িয়ে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়ন জামায়াতের আমীর হাফেজ আবুল হোছাইন ও সেক্রেটারি মাস্টার সেলিম উদ্দিন।

যৌথ বিবৃতিতে তারা দাবি করেন, প্রতিবেদনে যাকে জামায়াত নেতার সঙ্গে সম্পৃক্ত করে উপস্থাপন করা হয়েছে, তিনি জামায়াতে ইসলামীর কেউ নন। সংগঠনের কোন পর্যায়ের কর্মকাণ্ডের সাথে জড়িত নন।
মূলতঃ দীর্ঘদিন প্রবাসে থাকার পর দেশে ফিরে কক্সবাজারের কলাতলী হোটেল জোনে ব্যবসা করে আসছেন।

বিবৃতিতে আরও বলা হয়, ব্যবসায়িক প্রয়োজনে মনসুর আলম দীর্ঘদিন ধরে কলাতলীর বিভিন্ন হোটেলে অবস্থান ও ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছেন। তবে তিনি জামায়াতে ইসলামীর স্থানীয় কোনো সাংগঠনিক কার্যক্রম বা দায়িত্বের সঙ্গে সম্পৃক্ত নন। এমনকি কলাতলী জামায়াতের সঙ্গেও তার সাংগঠনিক সম্পৃক্ততার বিষয়ে তারা কোনো তথ্য পাননি বলে দাবি করেন।

জামায়াত নেতারা বলেন, কোনো ব্যক্তির পরিচয় ও সাংগঠনিক সম্পৃক্ততা যাচাই না করে তাকে জামায়াতের সঙ্গে যুক্ত করে সংবাদ প্রকাশ করা অনভিপ্রেত। তারা এ ধরনের সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট ব্যক্তির রাজনৈতিক বা সাংগঠনিক পরিচয় যাচাইয়ের আহ্বান জানান। যাচাই-বাছাই ছাড়া ড্রেস কোড দেখে জামায়াতনেতা বলে সংবাদ প্রকাশ করা সাংবাদিকতার নীতিমালার পরিপন্থি। ভবিষ্যতে এ ধরনের মিথ্যা এবং জামায়াত কে জড়িয়ে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।