বার্তা পরিবেশক:
কক্সবাজার পৌর শহরে বিয়ে বাড়ীতে আকস্মিক হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে।
তবে সহসা পুলিশি সহায়তায় বড় দুর্ঘটনা হতে রক্ষা পেয়েছে বাড়ীভিটা।
১৭ সেপ্টেম্বর রাত সাড়ে ১১ টার দিকে কক্সবাজার পৌর শহর ৬ নং ওয়ার্ড কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন নাপ্পাঞ্জা পাড়ার প্রবাসী নুর মোহাম্মদের বাড়ীতে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সুত্রে খোঁজ নিয়ে জানাযায়, ঘটনার দিন রাতে প্রবাসীর একমাত্র কন্যা সুমাইয়া সাবরিন জেসির বিয়ের অনুষ্ঠান চলছিল কক্সবাজার হোটেল শৈবাল রোডস্থ জারা কনভেনশন হলে।
ঘটনার সময় প্রবাসীর পরিবার-পরিজনসহ সমাজের লোকজন নিয়ে বিয়ের কাজে ব্যস্ত থাকার সুযোগে একদল হামলাকারী পরিকল্পিত ভাবে উক্ত বিয়ে বাড়ীর উঠোনে হামলা চালিয়ে ভিটার সীমানা বেড়া, ডেকোরেশনের সাজসরঞ্জাম ইত্যাদি ভাংচুর করে এবং বাড়ীভিটা জবর দখলের চেষ্টা চালায়।
ঘটনার বিষয়ে জানাজানি হলে ৯৯৯এ কল করে ভুক্তভোগীরা আইনি সহায়তা চাওয়া হলে সহসা কক্সবাজার সদর মডেল থানার অপারেশন ওসি শৌভন কুমার এবং এসআই জামশেদের নেতৃত্বে একদল পুলিশ সহ এলাকাবাসীর সহায়তায় প্রবাসীর বাড়ীভিটা জবর দখলকারীদের কবল হতে রক্ষা পায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে । পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে
বিয়েবাড়ির নিরাপত্তা প্রদানে সক্ষম হয়েছে বলে জানান ভুক্তভোগী পরিবার।
প্রবাসী নুর মোহাম্মদের পুত্র কক্সবাজার সরকারি কলেজের প্রভাষক তানজিদুস সোবহান রিয়াদ জানান, ছোটবোন সুমাইয়া সাবরিন জেসির বিয়ে উপলক্ষে ঘরের ও সমাজের লোকজন বিয়ে অনুষ্ঠান ‘জারা কনভেনশন হলে’ থাকায়, বিয়েবাড়ী জনশূন্য থাকার সুযোগে বাড়ীভিটা জবরদখল করার জন্য পুর্ব পরিকল্পিত ভাবে এ হামলা চালিয়েছে একই এলাকার আরফান বাহিনী ও পার্শ্ববর্তী লার পাড়ার কামরুজ্জামান বাহিনীর সদস্যরা। তিনি আরো জানায়, বিয়ের অসম্পূর্ণ কাজ সেরে হামলাকারীদের বিরোদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
শহরে বিয়ে বাড়ীতে হামলা, পুলিশি সহায়তায় রক্ষা
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
