সংবাদদাতা:
কক্সবাজার শহর যুবলীগের সাবেক সহ সভাপতি রফিকুল ইসলাম চেক প্রতারনা মামলায় গ্রেফতার হয়েছেন।
১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় খুরুশকুল রাস্তার মাথা থেকে তাকে গ্রেফতার করে সদর মডেল থানা পুলিশ।
রফিকুল ইসলাম শহরের রুমালিয়া ছড়ার সিদ্দিক আহমদ এর ছেলে।
স্বাদ বেকারির ব্যবসায়িক লেনদেন সংক্রান্ত বিষয়ে ৩০ লক্ষ টাকার চেক প্রতারণার মামলা করেন মো. নাজিম উদ্দীন। যার সিআর মামলা নং ১৩০৫/২৫। এ মামলায় আদালতের পরোয়ানামূলে পুলিশ রফিকুল ইসলামকে গ্রেফতার করেছে।
রফিকুল ইসলামকে চেক প্রতারনা মামলায় গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী।
