সংশোধিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী কক্সবাজার সিটি কলেজের নিম্নবর্ণিত সৃষ্ট পদসমূহে অনার্স ও মাস্টার্স কোর্সে পাঠদানের নিমিত্তে প্রভাষক নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
ক্রম – বিষয় – পদ সংখ্যা
০১. এলএলবি – ০৭ জন
০২. বিএড (এক বছর মেয়াদী) – ০৭ জন
০৩. বায়োকেমিস্ট্রি এন্ড মলিকিউলার বায়োলজি – ০৫ জন
০৪. সিএসই – ০৫ জন
০৫. পদার্থবিজ্ঞান – ০৫ জন
০৬. মার্কেটিং – ০৫ জন
০৭. দর্শন – ০৫ জন
০৮. ইংরেজি – ০৩ জন
০৯. ব্যবস্থাপনা – ০৩ জন
১০. ইসলামের ইতিহাস ও সংস্কৃতি – ০৩ জন
১১. ফিন্যান্স এন্ড ব্যাংকিং – ০৫ জন
১২. হিসাববিজ্ঞান – ০১ জন
১৩. ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট – ০৫ জন
১৪. উদ্ভিদবিদ্যা – ০৩ জন
১৫. গণিত – ০৫ জন
১৬. রসায়ন – ০৬ জন
১৭. পরিসংখ্যান – ০৪ জন
১৮. বাংলা – ০১ জন
১৯. সমাজবিজ্ঞান – ০১ জন
২০. ইতিহাস – ০৭ জন
২১. সমাজকর্ম – ০৭ জন
শর্তাবলি:
০১। উপরোল্লিখিত সৃষ্ট পদসমূহ এমপিওভুক্ত হবে না। বেতন-ভাতাদি আলোচনা সাপেক্ষে।
০২। প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা (বিএড কোর্সের জন্য মাস্টার্সসহ বিএড, এমএড এবং অন্যান্য কোর্সের জন্য সংশ্লিষ্ট বিষয়ে অনার্সসহ মাস্টার্স) ও অভিজ্ঞতা সম্পন্ন আগ্রহী প্রার্থীদের সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ, সদ্য তোলা ছবি এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রের সত্যায়িত অনুলিপিসহ “অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), কক্সবাজার সিটি কলেজ, কক্সবাজার” বরাবর আবেদন করতে হবে।
০৩। আবেদনপত্রের সঙ্গে ১,০০০/- (এক হাজার) টাকার ব্যাংক ড্রাফট সংযুক্ত করতে হবে।
০৪। আবেদনপত্র সরাসরি নিম্নস্বাক্ষরকারীর নিকট পৌঁছাতে হবে। আবেদনপত্র জমাদানের শেষ তারিখ:
এলএলবি ও বিএড ২২/০৯/২০২৬ খ্রি. এবং অন্যান্য বিষয়গুলো ২০/১০/২০২৬ খ্রি.
০৫। অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ ও নির্ধারিত সময়ের পর প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতিরেকে যেকোনো আবেদন গ্রহণ বা বাতিল এবং প্রয়োজনবোধে নিয়োগ বিজ্ঞপ্তির শর্ত পরিবর্তন/সংশোধন করার অধিকার সংরক্ষণ করেন।
মোহাম্মদ জসীম উদ্দিন এসএম আকতার উদ্দিন চৌধুরী
সভাপতি অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)
গভর্নিং বডি কক্সবাজার সিটি কলেজ।
কক্সবাজার সিটি কলেজ।
