রামু প্রতিনিধি:
ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও নানা আয়োজনের মধ্য দিয়ে রামু প্রেস ক্লাবের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রামু উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন, র্যালি, সুবিশাল কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন এবং আলোচনা সভা।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন রামু প্রেস ক্লাবের সভাপতি আবুল কাসেম। এতে প্রধান অতিথি ছিলেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান।
রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আহমদ ছৈয়দ ফরমানের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন রামু প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা, সাংগঠনিক ও প্রচার সম্পাদক এস. মো. হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান বলেন, রামুর পর্যটনশিল্পের উন্নয়নে উপজেলার সম্ভাবনাময় পর্যটন স্পটগুলো সাংবাদিকদের লেখনির মাধ্যমে দেশ-বিদেশের মানুষের কাছে তুলে ধরতে হবে। এ জন্য সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ. কে. ফজলুল হক, সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা ও বিশিষ্ট ছড়াকার নাছির উদ্দীন, রামু প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আমীর হোছাইন হেলালী, বিএনপির যুগ্ম সম্পাদক আখতারুল আলম, রামু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশর বাবু, রামু উপজেলা জামায়াতের সেক্রেটারি আ.ন.ম. হারুন, এনসিপির রামু উপজেলা সভাপতি আহসান জুবায়ের প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন রামুর সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামাল উদ্দিন, রামু প্রেস ক্লাবের সহসভাপতি নাছির উদ্দীন, কাইয়ুম উদ্দিন ও নুর মোহাম্মদ, যুগ্ম সম্পাদক আনিস নাইমুল হক, সাংগঠনিক সম্পাদক মিথুন বড়ুয়া বোথাম, অর্থ সম্পাদক ইমতিয়াজ ছিদ্দিকী প্রিন্স, দপ্তর সম্পাদক সাঈদুজ্জমান, প্রচার সম্পাদক আবুল কাসেম, সদস্য এরশাদ উল্লাহ, নুরুল হাকিম, আরিফুল ইসলাম, মো. নোমান, জুনাইদ সৌরভ, ইকবাল হোসেন, রোহান বাবু ও ইমন।
রামু প্রেস ক্লাবের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংহতি প্রকাশ করে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা আবুল আলা, শফিকুর রহমান, আবু তালেব ছোটন, শাহজাহান লুতু, জয়নাল আবেদীন ও আবু হান্নান, রামু উপজেলা ক্রীড়া সমিতির সাধারণ সম্পাদক সাঈদ হোসেন আকাশ, জুলাই যোদ্ধা মাঈনুর রশিদ, সোহেল রানা, তাজুল ইসলাম, মোনঈমুল মোন্তাকী, বৌদ্ধ নেতা সুরেজ বড়ুয়া বাঙালি এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
