সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যা, আলীকদম:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বান্দরবানের আলীকদম উপজেলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলার ৩ নম্বর নয়াপাড়া ইউনিয়নের রুপমুহুরী রিসোর্টের হলরুমে আলীকদম উপজেলা বিএনপির উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

বান্দরবান জেলা বিএনপির সদস্য ও আলীকদম উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মাসুক আহমেদের সভাপতিত্বে এবং ৩ নম্বর নয়াপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হোসেনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভুট্টো।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম আহ্বায়ক মনছুর আলম, সাবেক যুগ্ম আহ্বায়ক ইউনুস মিয়া, ১ নম্বর সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আবুল কালাম, ২ নম্বর চৈক্ষ্যং ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক বদর উদ্দিন মেম্বার এবং ৩ নম্বর নয়াপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফরিদুল আলম।

এ ছাড়া বান্দরবান জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মীর কাশেম ছোট্ট, আলীকদম উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মারুফ আহমদ, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন, কেন্দ্রীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক মিনহাজ উদ্দিন তানভীরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে দলটি দেশের গণতান্ত্রিক আন্দোলন ও রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, গণতন্ত্র প্রতিষ্ঠা, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দলের ভূমিকা নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে তারা দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।