সংবাদ বিজ্ঞপ্তি:
কক্সবাজারের গর্ব—একমাত্র মহিলা জেনারেল সার্জন ডা. নাসরিন সুলতানা শুভ আগমন করছেন।
সম্প্রতি তিনি বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটির অধীনে MS (Master of Surgery) in General Surgery ডিগ্রি অর্জন করেন।
তাঁর এই অসামান্য অর্জন ও শুভ আগমন উপলক্ষে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয়দের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। আত্মীয়-স্বজন শুভাকাঙ্ক্ষীরা তাকে জানিয়েছেন আন্তরিক ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন।
জেনারেল সার্জারির মতো একটি চ্যালেঞ্জিং ও মর্যাদাপূর্ণ বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করে নিজ এলাকায় চিকিৎসাসেবা দেওয়ার এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।
বিশেষ করে কক্সবাজারের নারী রোগীদের জন্য একজন দক্ষ মহিলা সার্জনের সেবা পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আশাব্যঞ্জক।
তাঁর জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতা ও মানবিক চিকিৎসাসেবার মাধ্যমে কক্সবাজারবাসী উপকৃত হবেন—এমন প্রত্যাশা সবার।
উল্লেখ্য, ডা. নাসরিন সুলতানা কক্সবাজার শহরের কৃষি অফিস রোড মৌচাক ভবনের নাক, কান, গলা ও হেড-নেক সার্জন ডা. সাইফুল ইসলামের সহধর্মিণী এবং পিএমখালী ইউনিয়নের নিবাসী নূরুল হক কোম্পানির পুত্রবধূ।