সংবাদ বিজ্ঞপ্তি:
জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর, কক্সবাজার শহর শাখা-এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মাইন্ড ম্যারাথন–সিজন ৩ ও স্বপ্ন সুরের আসর–সিজন ২-এর সর্বশেষ পর্ব।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি, কক্সবাজারে আয়োজিত এ অনুষ্ঠানে ৩৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ হাজারের বেশি শিশু-কিশোর অংশগ্রহণ করে।
মাইন্ড ম্যারাথনে বাংলা, গণিত, ইংরেজি, বিজ্ঞান, সাধারণ জ্ঞান ও আইকিউসহ বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়।
পাশাপাশি স্বপ্ন সুরের আসরে গান, আবৃত্তি, কেরাত ও চিত্রাঙ্কনের মাধ্যমে শিশু-কিশোররা নিজেদের প্রতিভা তুলে ধরে।
আয়োজকরা জানান, শিশু-কিশোরদের মেধা, সৃজনশীলতা ও প্রতিভা বিকাশের লক্ষ্যেই এ আয়োজন। বিপুলসংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।
ফুলকুঁড়ি আসর এর ‘মাইন্ড ম্যারাথন’ ও ‘স্বপ্ন সুরের আসর’ সম্পন্ন
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
