খোলা চিঠি:
প্রতি:
১। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়।
২। জেলা পরিষদের প্রশাসক মহোদয়।
৩। জেলা প্রশাসক মহোদয়।
মহেশখালী ঘাট হইতে চৌফলদন্ডী ঘাটের দুরত্ব ২ কি:মি:। নৌকা ভাড়া জনপ্রতি ৮০/- টাকা।
অপরদিকে মহেশখালী ঘাট হইতে কক্সবাজার ৬ নং ঘাটের দূরত্ব ৫ কি:মি। নৌকা ভাড়া জনপ্রতি ৪০/- টাকা।
দূরত্ব বিবেচনায় মহেশখালী হইতে চৌফলদন্ডী ঘাটের জনপ্রতি নৌকা ভাড়া ৮০/- টাকা অযৌক্তিক ও অমানবিক। উক্ত গলাকাটা জনপ্রতি ভাড়া ৮০/- টাকা থেকে কমিয়ে ৩০/- টাকা নির্ধারন করার প্রয়োজনীয় কার্যকরী পদক্ষেপ গ্রহণে কক্সবাজারের গর্বের ধন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব, সালাউদ্দিন আহমেদ মহোদয়, কক্সবাজার জেলা পরিষদের মাননীয় প্রশাসক, ও জেলা প্রশাসক মহোদয়ের নিকট জোর দাবী জানাচ্ছি।
নিবেদক
এডভোকেট এস এম রোকনুজ্জামান খান
সাধারণ সম্পাদক, গণঅধিকার পরিষদ
কক্সবাজার জেলা।
