নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার সদরের পিএমখালি জুমছড়ি ক্রীড়া সংস্থা আয়োজিত “১২ তম উন্মুক্ত সিকান্দর স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট” উদ্বোধন হয়েছে।

২১ সেপ্টেম্বর বিকালে জুমছড়ি ফুটবল খেলার মাঠে এই টুর্নামেন্টে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক জিসান উদ্দিন জিসান।

তিনি বলেন, দেশে প্রায় এক কোটি ২০ লক্ষ তরুণ মাদকাসক্ত হয়ে গেছে। বর্তমান প্রেক্ষাপটে ক্রিড়ার প্রতি মনোযোগী হওয়া আমাদের খুবই দরকার। খেলাধুলার মাধ্যমে তরুণদের বাস্তব জীবনে ফিরিয়ে আনতে হবে।

জিসান উদ্দিন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রিড়ার প্রতি যথেষ্ট আন্তরিক। উপজেলা পর্যায়ে ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ ও ক্রীড়া শিক্ষক নিয়োগ করবেন। বিএনপি সরকারের আরো অনেক মহৎ পরিকল্পনা রয়েছে।

স্থানীয় মোঃ আলম মেম্বারের সভাপতিত্বে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন আবু তালেব।

এর আগে অনুষ্ঠানস্থলে উপস্থিত হলে প্রধান অতিথি জিসান উদ্দিন জিসানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন আয়োজকরা। তাকে কাছে পেয়ে দর্শক, ক্রীড়া মোদিদের মাঝে উৎসাহ দেখা দিয়েছে। সবাইকে সঙ্গে নিয়ে খেলা উপভোগ করেছেন জিসান। উৎসাহ যোগিয়েছেন আয়োজকদের।

ফুটবল টুর্নামেন্ট ঘিরে স্থানীয় ক্রীড়ামোদীদের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা দেয়। উদ্বোধনী খেলা দেখতে ভিড় জমায় যুব-কিশোর সমাজ। এই টুর্নামেন্ট ঘিরে গ্রামাঞ্চলে সৃষ্টি হয়েছে ভ্রাতৃত্বের নতুন আমেজ। আয়োজকদের ধন্যবাদ জানিয়েছে দর্শকরা।

জুমছড়ি ক্রীড়া সংস্থা আয়োজিত “১২ তম উন্মুক্ত সিকান্দর স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট” উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।