এম. মনছুর আলম, চকরিয়া:
কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়ন যুবদলের ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন সিপুকে আহ্বায়ক করা হয়েছে।
জেলা যুবদলের সহদপ্তর সম্পাদক রফিকুল ইসলাম মিয়াজী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
কক্সবাজার জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট ছৈয়দ আহমদ উজ্জ্বল ও সাধারণ সম্পাদক জিসান উদ্দিন জিসানের নির্দেশক্রমে চকরিয়া উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ জাকারিয়া ও সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলামের যৌথ স্বাক্ষরে কমিটিটি অনুমোদন দেওয়া হয়।
ঘোষিত কমিটির আহ্বায়ক রিয়াজ উদ্দিন সিপু। যুগ্ম আহ্বায়করা হলেন—আনোয়ার পারভেজ সোহেল, আবদুল্লাহ আল মামুন, ফরহাদুল ইসলাম, হেলাল উদ্দিন, এখলাস কবির, মোজাহিদুল ইসলাম, বারেকুর রহমান খোকন, সাইমুন ইসলাম, মোহাম্মদ পিয়ারু ও সাইফুল ইসলাম।
সম্মানিত সদস্য হিসেবে রাখা হয়েছে মোহাম্মদ ফারুখ, ডা. প্রদীপ নাথ ও মোহাম্মদ জামশেদকে।
কমিটির সদস্যরা হলেন—শহিদুল ইসলাম শহিদ, সাদেক হোসেন খোকা, মোহাম্মদ কাইছার, মোহাম্মদ এহেছান, মো. নাছির উদ্দিন, আফজল আহমদ ডালিম ও মিজানুর রহমান রিমন।
