মোহাম্মদ নুর:
আমাদের প্রিয় জন্মভূমি ভারুয়াখালী ইউনিয়ন প্রতিষ্ঠালগ্ন থেকেই কক্সবাজার সদর উপজেলার অবিচ্ছেদ্য অংশ। আমরা দীর্ঘদিন ধরে কক্সবাজার সদরের অন্তর্গত ইউনিয়ন হিসেবে সরকারকে ভূমি করসহ যাবতীয় সরকারি কর ও রাজস্ব প্রদান করে আসছি। ভবিষ্যতে কক্সবাজার সিটি কর্পোরেশনের আওতাভুক্ত হলেও নিয়ম অনুযায়ী সকল প্রকার কর প্রদান করতে আমরা প্রস্তুত।
ভারুয়াখালীর স্বার্থে আমরা ঐক্যবদ্ধ। এ বিষয়ে আমাদের মধ্যে কোনো মতভেদ, বিভাজন বা দ্বন্দ্ব নেই। আমাদের ভৌগোলিক অবস্থান, কক্সবাজার শহরের নিকটবর্তীতা, যোগাযোগব্যবস্থা এবং ভবিষ্যৎ উন্নয়নের সম্ভাবনাসহ সার্বিক বিষয় বিবেচনায় ভারুয়াখালী ইউনিয়নকে প্রস্তাবিত কক্সবাজার সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করা সময়ের যৌক্তিক দাবি।এটি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থের দাবি নয়—এটি ভারুয়াখালীর সর্বস্তরের মানুষের নাগরিক সুবিধা, উন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থের দাবি।
তাই ভারুয়াখালীর মানুষের প্রাণের দাবি ও প্রত্যাশার প্রতি সম্মান জানিয়ে কক্সবাজারের ভূমিপুত্র মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাহ উদ্দিন আহমেদ, মাননীয় সংসদ সদস্য জনাব লুৎফুর রহমান কাজল, সংরক্ষিত মহিলা আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না এবং জেলা প্রশাসক, কক্সবাজার মহোদয়ের সুবিবেচনা, সদয় হস্তক্ষেপ ও আন্তরিক সহযোগিতা কামনা করছি।
ভারুয়াখালীর সর্বসাধারণের পক্ষে-
মোহাম্মদ নুর
ব্যাংকার ও সমাজকর্মী।
ভারুয়াখালীকে কক্সবাজার সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত করার যৌক্তিক দাবি
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
