এইচ এম জালাল উদ্দীন কাউছার, উখিয়া:

কক্সবাজারের উখিয়ার আবুল কাশেম-নুরজাহান চৌধুরী উচ্চ বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

চারতলা ভবনের ভিত্তির ওপর প্রাথমিকভাবে একতলা একাডেমিক ভবন নির্মাণ করা হবে। এ উপলক্ষে আয়োজিত ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী ও অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।

নতুন একাডেমিক ভবন নির্মাণের ফলে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে অবকাঠামোগত সুযোগ-সুবিধা আরও বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।